Showing posts with label কবি বিষয়ক. Show all posts
Showing posts with label কবি বিষয়ক. Show all posts

Sunday, 17 April 2011

প্রমীলা সেনগুপ্তের স্বামীর বাংলাদেশ আগমন সংক্রান্ত


নজরুল ইসলাম, কোলে ছেলে বুলবুল, 
স্ত্রী প্রমীলা ডানে বসে, 
শাশুড়ি গিরিবালা দেবী বায়ে বসে,পেছনে বুলবুলের ধাত্রী


ফতোয়া জারি করে ১৪ বছরের হেনাকে হত্যা করা হয়েছিলো; সে কোন সালে, কোন মাসে? এই শতাব্দীতেই! নিগৃহীত বাউলদের তওবা করানো হলো; তাও এই শতাব্দীতেই!মৌলবাদীদের বর্বর সহিংসতায় হুমায়ুন আজাদ  আক্রান্ত হয়েছিলেন গত শতাব্দীতে!তসলিমার উচ্ছেদও ঘটেছিলো গত শতাব্দীতেই! সহস্রাব্দের পারাপারে বাংলাভাষাভাষি মুসলিম কৌমের কোন কোন গোষ্ঠীর পাশবিকতা লালন, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জাহানারা ইমাম এবং সবিশেষে ১৯৭১এর ঈক্ষণগুলার উপরেই কায়েমি আঘাত।

Wednesday, 18 August 2010

পঞ্চাশের কবিতার পথ্যে ও নেপথ্যে

কবিদের নাম ছাড়া অন্যত্র লম্বা ঈকার, ঊকার ব্যাবহার করা হয় নাই।চখাহা।

''যখন দেশ ছেড়েছিলাম...তখন ঠিক করেছিলাম আমি আর লিখবো না। বাংলা সাহিত্যের সাথে, বাংলা ভাষার সাথে আর কোন সংস্রব রাখবোনা।'' ২০১০

পর্দার আড়ালেঃ

দ্রস্টব্য যে ২০১০এর মে'তে 'বইয়ের জগত'এর তৃতিয় সংকলনে শহীদ কাদরীর শেষ প্রকাশনা 'আমার চুম্বনগুলা পৌছে দাও' রিভিউতে আব্দুল মান্নান সৈয়দ যে 'পত্রসাহিত্যে'র অবতারনা করেন, তাতে ১৯৭১ পরবর্তি সাহিত্য ইতিহাসের নামে কোন সেমিনারে, কোন টি, ভি অনুষ্ঠানে মান্নান  কি বলেছেন সেসবের ফিরিস্তি থাকলেও; সামরিক সরকারের তত্ত্বাবধানে গঠিত 'কবিতাকেন্দ্রের' সংগঠনে নিজের ভুমিকা একেবারেই এড়িয়ে গেছেন!

Monday, 22 March 2010

আশির স্নাইপারেরা ৩ঃ আহমেদ মুজিবের 'প্রেসের কবিতা'

প্রাগুক্তঃ

আমার বাবা আজিম্পুরের একই বাড়িতে আমৃত্যু থাকলেও, ঢাকাতে আমাকে স্কুল বদলের এক নাগরদোলাতে ফেলে দিয়েছিলেন।জমজ বোন কঙ্কনের সাথে আমার লেখাপড়ার হাতেখড়ি আজিম্পুর লেডিস ক্লাবে, তারপর কয়েক বছর অগ্রনি বালিকা বিদ্যালয়ে, তারপর লিটেল এঞ্জেলস, তারপর আদমজি ক্যান্টনমেন্ট, শেষতক আজিম্পুরের ওয়েস্ট এন্ড হাই স্কুলে।প্রথমে ভদ্রমহিলা, তারপর বালিকা, তারপর দেবদুত, তারপর সামরিক শৃংখলা,তারপর পশ্চিমি বিতানেঃ ওয়েস্ট এন্ড স্কুল ছিল নৈরাজ্যবাদের রাজধানি; স্কুল'টাকে অলঙ্কৃত করেছে  মাহমুদুল হক, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ এবং আলোচ্য আহমেদ মুজিব ওরফে কচি, আমার কয়েক বছর আগে!

Monday, 8 March 2010

মুস্তাফা আনোয়ার সমগ্র বের হ'লো অথচ অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট!!

বাসেভিচ সিঙ্গারের, 'বোকা গিম্পল' গল্পে, গিম্পলের বৌ বছর ঘুরতে না ঘুরতে একের পর এক শিশু কোলে গিম্পলের গাল টিপে বলেঃ দেখো, দেখো আমাদের নতুন বাচ্চাটার গাল, চোখ সব একেবারে তোমার মতো!
নাম কিন্তু তোমার'ই দিতে হবে গো!গিম্পলত খুশিতে আটখানা!এক বাচ্চার নাম দেয় ভিমসেনা, আরেকটার নাম দেয় খানসেনা! আর অনাগতদের নামের জন্য মহাজাতকের কাছে, বাবা বেইমানের কাছে ধর্না দেয়!মুল এই যে গিম্পলের বৌ তার সাথে কখনোই শোয়াশুয়ি করে নাই!গিম্পল কি সেটা জানে না? জানে এবং বড়টা জানে এবং এখানেই মিথ্যামিথ্যি ইট, পাথ্যর, বাইল্যা চুমা!