সবখানে পেলাম 'সভেতলানা' বা 'সভেটলানা'!স/ভ কে স্প,স্ক জাতিয় যুক্তাক্ষরে টাইপ বাংলাতে এখনো প্রায় অসম্ভব!
ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Friday, 9 October 2015
Wednesday, 30 September 2015
জুলেখা কি 'কাজের বুয়া'?
আমার সারাজিবনের কাব্যপ্রতিমা জুলেখা।উনিশ বছর বয়সে প্রথম 'জুলেখা সিরাপ' কবিতা লেখার
পর গত দশ বছর ধরে জুলেখাকে ঘিরে একটা ট্রিলজি-কাব্যনাটক লিখছি যার দুটো প্রকাশ হয়েছে।
একজন ইনবক্সে জুলেখাকে বল্লো, 'কাজের বুয়া'!তার দেয়াল আবার কমার্শিয়াল-ছেমরিতে ভরপুর!
গৃহবধুরা যদি কমার্শিয়াল-ভ্যাম্পিশনেস প্রবনতার পাশাপাশি 'কাজের বুয়াদের' যথার্থ মর্জাদা দিতো,
তাহলে 'কাজের বুয়া'টা তাদের ছেলেমেয়ে, স্বামিগন গালমন্দ অর্থে ইনবক্সে ব্যাবহার করতে দুইবার
ভাবতো।
Labels:
কবিতা বিষয়ক,
জুলেখা বিষয়ক,
যৌনায়ন
ফ্রেঞ্চদের নিয়ে বাংগালির কিছু অপধারনা
এক ফেসবুক তারকা প্যারিস ইত্যাদি ঘুরে মন্তব্য করেছে যে ফ্রেঞ্চরা কিছুতেই ইংরেজি বলতে চায় না এবং ইংরেজিতে প্রশ্ন করলে উত্তর দি্তে চায় না।এখন প্রথমত যাকে প্রশ্ন করা হয়েছে সে ইংরেজি জানে কি না, তা ছাড়াও যে বাঙালি 'ইংরেজি' বলেছে সেটা ইংলিশ হয়েছে কি না!ধরুন একজন ইউরোপিয় কাকরাইলের মোড়ে দাড়ায় একজন বাংগালিকে সুধালো 'কাকরাইলের মোড় কতদুর?'!এখন সেই বাংগালি কাকরাইলের মোড় না চিনতে পারে, আবার বিদেশির উচ্চারনে কাকরাইল, কাকরোল হয়ে আরো ঝামেলা বাধাতে পারে।
Sunday, 16 August 2015
শুশুক ও শরতের টোকা
শুশুকঃ
এটাকে কি শুশুকতারা বলে, এটাকে কি শুশুকতারা বলে
এরকমটা শুধায়ে শুধায়ে শত শত লাইন ইরাবতি-শুশু কারেন্ট এফেয়ার্সকে
শুশুকে সরায়ে সুন্দরবনের বেমক্কা টান ভরাকোটালের কম্পাসকে ক্ষ্যাপায়
মৃত জেলেদের নোনা কঙ্কাল চেচায়ঃ ঐ বনবিবি আমাদের জাল ফিরায়ে দে
ঐ মনসা মাই আমাদের মহাল ফিরায়ে দেঃ আর্ক্টিকের ইলেক্ট্রিক-টেরিফিক-তুফান
এটাকে কি শুশুকতারা বলে, এটাকে কি শুশুকতারা বলে
এরকমটা শুধায়ে শুধায়ে শত শত লাইন ইরাবতি-শুশু কারেন্ট এফেয়ার্সকে
শুশুকে সরায়ে সুন্দরবনের বেমক্কা টান ভরাকোটালের কম্পাসকে ক্ষ্যাপায়
মৃত জেলেদের নোনা কঙ্কাল চেচায়ঃ ঐ বনবিবি আমাদের জাল ফিরায়ে দে
ঐ মনসা মাই আমাদের মহাল ফিরায়ে দেঃ আর্ক্টিকের ইলেক্ট্রিক-টেরিফিক-তুফান
১৫ই আগস্ট সাইকাডেলিয়া
একটি পথ-নাটক
১৯৭৫
১৯৭৫
মেঘ থেকে মেঘে রক্তবাহী উপগ্রহের দোলা
ধানমন্ডি ৩২ নম্বর দোতালার জানালা
পর্দা ফুড়ে অগস্ত্য সূর্যের দেশে
সিড়ির ধাপেরা উড়ে যায় বিশ্বায়িত বাংলাদেশে
ধানমন্ডি ৩২ নম্বর দোতালার জানালা
পর্দা ফুড়ে অগস্ত্য সূর্যের দেশে
সিড়ির ধাপেরা উড়ে যায় বিশ্বায়িত বাংলাদেশে
Labels:
১৫ই অগাস্ট,
নাটক,
বংগবন্ধু
Tuesday, 4 August 2015
সাকি'র খাটি বাংলা কিন্তু ঘেটুপোলা
খাইয়ামের রুবাইগুচ্ছে বিহ্বল ব্রিটিশ লেখক হেক্টর হিউ মানরো নিজের লেখক নাম রেখেছিল 'সাকি'!সাকি-রুপি মানরোর জন্ম ব্রিটিশ রাজের বার্মাতে পুলিশ বাপের ঔরসে এবং পরে বাপের মত রাজ-পুলিশে চাকুরি গ্রহন!পুলিশি চাকুরির পুরোভাগ জুড়ে মানরো সাকি নামে লেখালেখি চালায় এবং সেসব লেখা ব্রিটিশ রাজে বিপুলভাবে প্রচারিত হয়!হতে পারে, ফিটজেরাল্ড অনুদিত রুবাইয়াতি-সাকি'কে মানরোর মনে ধরেছিল!
Sunday, 19 July 2015
Thursday, 25 June 2015
Saturday, 20 June 2015
মুস্তফা আনোয়ারের যৌন-ক্ষুর
'বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড', ২০১৫ লেখাটি গ্রন্থবদ্ধ
প্রাগুক্ত:
অগ্রজ কবি মুস্তফা আনোয়ারের সাথে আশির দশকে বিভিন্ন সঙ্গে, অনুষঙ্গে আমার ঘনিষ্ঠতা থাকলেও, বর্তমান আলোচনা তার 'ক্ষুর' গ্রন্থ নিয়ে আবু রুশদের ইংরেজি রিভিউ ঘিরে আবর্তিত !রিভিউটা বেরোয় প্রথম সংস্করণ(১৯৭৯, মার্চ) প্রকাশের মাস তিনেকের ভেতর!
প্রাগুক্ত:
অগ্রজ কবি মুস্তফা আনোয়ারের সাথে আশির দশকে বিভিন্ন সঙ্গে, অনুষঙ্গে আমার ঘনিষ্ঠতা থাকলেও, বর্তমান আলোচনা তার 'ক্ষুর' গ্রন্থ নিয়ে আবু রুশদের ইংরেজি রিভিউ ঘিরে আবর্তিত !রিভিউটা বেরোয় প্রথম সংস্করণ(১৯৭৯, মার্চ) প্রকাশের মাস তিনেকের ভেতর!
Labels:
আবু রুশদ,
নাবোকফ,
প্রবন্ধ,
বাংলা সাহিত্য,
মুস্তফা আনোয়ার,
যৌনায়ন,
রিভিউ
Friday, 29 May 2015
দান্তে আহ্লাদিত রবীন্দ্রনাথ
ইটালির প্রথম নারী-মহাশুন্যচারি সামান্থা ক্রিস্টোফোরেট্টি, গত ২৪শে এপ্রিল, ২০১৫ আন্তর্জাতিক মহাশুন্য স্টেশানে তার নিয়মিত কাজ থেকে সময় বের করে নেয় দান্তের 'ডিভাইন কমেডি' থেকে আবৃতির জন্য! সামান্থা পাঠ করে, 'পারাদিসো' পর্বের উদ্বোধনি ক্যান্টো, যেখানে দান্তে আগুনের ঘোরানো সিড়ি বেয়ে ঈশ্বরের দিকে তার যাত্রার বর্ননা করছে:
Subscribe to:
Posts (Atom)






